শ্রমিকের নিরাপত্তা পোশাক শিল্পের প্রধান অগ্রাধিকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম বলেছেন, পোশাক শিল্প বিশ্বব্যাপী যে প্রশংসা অর্জন করেছে, তার মূলে রয়েছে শিল্পের অনন্য অর্জন, বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ।
তিনি বলেন, “শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ পোশাক শিল্পের একটি প্রধান অগ্রাধিকার। বছরের পর বছর ধরে শিল্পটি পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, সুষম শিল্প সম্পর্ক নিশ্চিতকরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করেছে। শিল্পে লিঙ্গভিত্তিক সহিংসতা ও বৈষম্য মোকাবিলা এবং শ্রমিকদের স্বাস্থ্যগত কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ব্র্যাক আয়োজিত তৈরি পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণ বিষয়ক এক জাতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code