ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং দুই জন অতি-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষিদ্ধ করার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং নীতিগত ও ধারাবাহিক পররাষ্ট্র নীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করছে।”

Manual3 Ad Code

ইইউ সদস্য দেশটি গত আগস্টে ইতোমধ্যেই ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই সঙ্গে ইসরায়েলি-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্যের আমদানিতেও নিষেধাজ্ঞা চালু করা হয়।

Manual3 Ad Code

নেভা গ্রাসিক জানান, “নেতানিয়াহু আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “জনগণ জানে, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা চলছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে ধারাবাহিকভাবে সম্মতি প্রকাশ করে।”

Manual5 Ad Code

স্লোভেনিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ত্রাণ সরবরাহ বৃদ্ধির আহ্বানও অব্যাহত রাখছে।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় দেশ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code