নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নতুন কমিটি, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা : নিজস্ব ভবন নির্মাণের প্রত্যয়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সোমবার কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশাপাশি একই সাথে একই সাথে উদযাপিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। উচ্ছ্বাস-আনন্দ, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুন নেসা।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিদায়ী সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর পরিচালনায় এবং বিদায়ী সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর চৌধুরী। এ সময় কমিশনের সদস্য আনোয়ার চৌধুরী, ইকবাল আহমদ মাহবুব ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন : সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী, মোহাম্মদ জুসেফ চৌধুরী, মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার ও মঞ্জুর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শরিফুল হক মনজু, ক্রীড়া সম্পাদক শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামিম আহমেদ মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো. জামিল আনছারী, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য : হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রুকন হাকিম ও মিজানুর রহমান।

শপথ গ্রহনের পর নবনির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোইটির সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বদরুন্নাহার খান মিতা, উপদেষ্টা এম এ সালাম, আব্দুস শহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক কর্মকর্তা আজিজুর রহমান রানা, আতাউর রহমান সেলিম, আবদুল হাসিব মামুন. আতাউল গনি আসাদ, বাংলাদেশ সোইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সহ আরো অনেকে। জাকজমকপূর্ণ পরিবেশের এ অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। নিজস্ব ভবন নির্মাণ, নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা, বৃহত্তর সিলেটবাসীর অধিকার রক্ষা সহ জালালাবাদ এসোসিয়েশনকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Manual8 Ad Code

নবনির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা।

Manual6 Ad Code

অভিষেক এবং বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ‘শ্রীহট্র সংলাপ’ শিরোণামে তথ্য সমৃদ্ধ একটি বিশেষ জার্নাল প্রকাশ করে।
উল্লেখ্য, প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের ২০১৯-২০২১ নির্বাচন গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code