ব্লিঙ্কেনের সফরে কূটনৈতিক সাফল্যের প্রত্যাশা কম

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual1 Ad Code

গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার তেল আবিব পৌঁছেন তিনি। তবে তার এই সফরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক সাফল্যের প্রত্যাশা খুবই কম বলে মনে করছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ জামজম।

Manual4 Ad Code

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে ১১ তম বারের মতো ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এতবার তিনি এই অঞ্চল সফর করে যুদ্ধবিরতির জন্য চেষ্টা করলেও, শুধু একটি সপ্তাহ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর তা ছিল গত বছরের নভেম্বরে।

Manual6 Ad Code

গত সপ্তাহে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খুব স্পষ্টভাবে ইসরায়েলকে সংঘাত থেকে সরে এসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের অনেকেই, এমনকি ইসরায়েলের বিরোধী দলও হামাস তথা অন্য এই অঞ্চলের অন্য সংগঠনগুলোর প্রতি কঠোর মনোভাব প্রকাশ করছেন।

তারা জোর দিয়ে বলছে, ইসরায়েল আগামী কয়েক বছর গাজায় থাকবে এবং তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code