ফটো সাংবাদিক স্বপনের চিকিৎসার্থে নিউইয়র্কে সঙ্গীতানুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক : ফটো সাংবাদিক এ. হাই. স্বপনের চিকিৎসার্থে নিউইয়র্কে উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজন করেছিল নিউইয়র্কের সাংবাদিক সমাজ। ‘জীবনের জন্য গান’ নামে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বরেণ্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। বেবী নাজনিন রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান পরিবেশন করেন। নিউইয়র্কের মাটি ব্যান্ডের সদস্যরা যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অসুস্থ সাংবাদিক এ. হাই. স্বপন। তাকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিতে যারা অনুদান দিচ্ছেন তাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক-ঠিকানা’র সম্পাদক ও সাবেক সাংসদ এম. এম. শাহীন, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলাটাইমস সম্পাদক ডাঃ সারোয়ারুল হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবউদ্দিন সাগর ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর। অনুষ্ঠানে কিডনী রোগে গুরুতর অসুস্থ এ. হাই. স্বপনের পাশে থাকার আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, ফটো সাংবাদিক এ হাই স্বপনের দু’বছর আগে ওপেন হার্ট সার্জারী হয়েছিল। সম্প্রতি দুটি কিডনী অকেজো হয়ে পড়ে। নিউইয়র্কে তিনি নিয়মিত ডায়ালিসিস নিচ্ছিলেন। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হবার পরপরই তার হার্ট এ্যাটাক হয় এবং তিনি কোমায় চলে যান। কয়েকদিন আগে সুস্থ হন তিনি। বর্তমানে জ্যামাইকায় ভাইয়ের বাড়িতে আছেন। স্বপনের জীবন সংকটাপন্ন। কিডনী প্রতিস্থাপন করাবেন। ডোনার পাওয়া গেছে। সাংবাদিক এ হাই স্বপন শিগগির বাংলাদেশে চলে যাবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code