জাপানে জ্বালানি সংকট মোকাবিলায় ৩ বিলিয়ন ডলার ভর্তুকি অনুমোদন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জাপানে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধে সহায়তার জন্য ৩ বিলিয়ন ডলার ভর্তুকি হিসেবে অনুমোদন করেছে দেশটির সরকার।মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।এ উদ্যোগের মাধ্যমে জাপানের সাধারণ মানুষকে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে ভর্তুকি হিসেবে এ সহায়তা দেওয়া হবে।দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত অপরিহার্য মৌলিক সেবাগুলোর খরচ দ্রুত বৃদ্ধি পাওয়ায়, সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual1 Ad Code

জাপানের মতো এশিয়ার অনেক দেশই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীতে সম্ভাব্য সংকট ও সরবরাহ বাধার আশঙ্কায় দেশটি জ্বালানি ও দামের চাপ মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।সরকারি পরিকল্পনা অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস এই ভর্তুকি কার্যকর থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ১৯ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে।

Manual5 Ad Code

মন্ত্রিপরিষদের উপ-প্রধান সচিব মাসানাও ওজাকি বলেন, ‘আজকের মন্ত্রিসভা বৈঠকে আমরা বিদ্যুৎ ও গ্যাস বিল সহায়তায় ৫১৩ দশমিক ৫ বিলিয়ন ইয়েন ব্যয় অনুমোদন করেছি।’তিনি বলেন, চলতি ও আগামী মাসে বিদ্যুৎ ও গ্যাসের বিল উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম। তবে এরপর জ্বালানি আমদানির দাম বৃদ্ধি পেলে, তার প্রভাব পড়তে পারে।ওজাকি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হলেও জনগণের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কার্যক্রমে কোনো বড় বিঘœ না ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।সোমবার প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, আগামী বসন্ত পর্যন্ত জ্বালানি তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার আশা করছে সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code