স্কটিশ দ্বীপে ৫০টির বেশির তিমির মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: উত্তর-পশ্চিম স্কটিশ দ্বীপে ৫০ টিরও বেশি তিমির মৃত্যু হয়েছে। গত রোববার দ্বীপটির উত্তর টোলস্টা এলাকায় সমুদ্র তীরে আটকা পড়ে তিমিগুলোর মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ ডাইভার্স মেরিন লাইফ রেসকিউ (বিডিএমএলআর) এর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ও্ই দিন সকাল পর্যন্ত ১৫টির মতো তিমি জীবিত ছিল।

Manual5 Ad Code

বিডিএমএলআর-এর ওয়েলফেয়ার ডিরেক্টর ড্যান জার্ভিস জানান, অনেকগুলো তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। মনে হচ্ছে তিমিগুলো রাতের বেলা আটকা তীরে আটকা পড়েছিল। রোববার সকালে দিকে ১৫টি তিমিকে জীবিত পাওয়া গেলেও ৫৫টির মৃত্যু হয়।
তিনি জানান, তিমি যখন পানি থেকে স্থলে আসে তখন তার ওজনের ভার বহন করতে পারে না। আর তিমি সাধারণত ৬ ঘণ্টার বেশি স্থলে বেঁচে থাকতে পারে না।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code