তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ১৭ হাজার ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী ভয়াবহতা দেখছে বিশ্ব। একের পর এক ভবনে মাটির সঙ্গে মিশে মৃত্যু নগরীতে পরিণত দুই দেশের অনেক শহর। এবারের ভূমিকম্পে হতাহতের শেষ কোথায় তা জানা নেই। ইতোমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের আঘাতে বহু আবাসিক ভবন গুঁড়িয়ে যাওয়ায় ধ্বংসস্তূপে চাপা আছেন এখনও অনেকে। পরিস্থিতি এতটাই জটিল যে বের করে আনাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। চরম বাস্তবতার মধ্যেও উদ্ধারকাজ থেমে নেই। তবে সংকট রয়েছে দক্ষ জনবল এবং উন্নতপ্রযুক্তির সরঞ্জামের। ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি ও তুষারপাত।

Manual8 Ad Code

প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিরিয়ার বেসরকারি স্বেচ্ছাসেবী দল হোয়াইট হেলমটেস জানিয়েছে, এখন পর্যন্ত সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে ১ হাজার ৯০০ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code