নতুন করোনা ভাইরাস: বৈঠক আহ্বান ডব্লিউএইচও-এর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে বৈঠক আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।যুক্তরাজ্য থেকে উদ্ভূত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়েছে। মহামারির বিবর্তনকে একিট স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে এটি শনাক্ত করায় যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার ডব্লিউএইচও-এর এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার নতুন এই রূপটি ভ্যাকসিনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে কিনা তা নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য এখনও পাওয়া যায়নি। এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, করোনার মূল স্ট্রেইনের চেয়ে এটি ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code