পৃথিবীর সবচেয়ে লম্বা কেক!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

পৃথিবীর সবচেয়ে বড় কেক তৈরি করেছে ভারতের কেরালার ত্রিশূর জেলার একটি বেকারি প্রতিষ্ঠান। গত সপ্তাহে ওই বেকারিতে তৈরি করা হয় সাড়ে ৬ কিলোমিটার লম্বা একটি কেক। কেকটি তৈরিতে কাজ করেছেন দেড় হাজারের মতো শেফ। কেকটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে।

Manual5 Ad Code

এত বিশাল আকারের কেকটি বানানোর জন্য তারা বেছে নেন ত্রিশূরের রাস্তা। সেখানে সারি সারি টেবিল দাঁড় করিয়ে ওপর বসানে হয় চকলেটের প্রতিটি স্তর। প্রায় ৬০ হাজার পাউন্ডের কেকটি চার ইঞ্চির প্রশস্ত এবং পুরু ভ্যানিলা স্বাদের কেকটি হয়তো গিনেস বুকে অতি শিগগির নাম লেখাতে যাচ্ছে।

Manual2 Ad Code

দেড় হাজার শেফ চার ঘণ্টা একসঙ্গে কাজ করে তৈরি করেছে এই কেকটি। কেকটিতে চিনি এবং ময়দা দেয়া হয়েছে ১২ হাজার কিলোগ্রামের মতো।

 

Manual2 Ad Code

বেকার্স অ্যাসোসিয়েশন কেরালা (বেক) আয়োজিত এই ইভেন্টটি দেখতে ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কেকটিকে ৬ হাজার ৫০০ মিটার হিসেবে বিবেচনা করছে। এর আগে ২০১৮ সালে চীনের জিসে বেকারি প্রতিষ্ঠানটি ৩.২ কিলোমিটার দৈর্ঘ্যরে ফ্রুটকেকটি নাম লিখিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ডে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code