মাস্ক না পরার অভিযোগ বৃটেন রাজপরিবারের বিরুদ্ধে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ব্রিটিশ রাজপরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে পারিবারিক সফরের সময় করোনা বিধিনিষধ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন। সঙ্গে ছিল প্রিন্স উইলিয়ামের চাচা এডওয়ার্ডের পরিবারের সদস্যরা। তবে তাদের বিরুদ্ধে এ সফরে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ এবং মাস্ক না পরার অভিযোগ উঠেছে। বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই সেদিন স্যান্ড্রিংহামের পার্কে গিয়েছিলেন পরিবারটির ছয় জনেরও বেশি সদস্য। অথচ ওই এলাকায় বর্তমানে টায়ার ২ লকডাউন কার্যকর রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code