মিশিগান মাতাবেন শিল্পীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) আমন্ত্রণে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভালে গান পরিবেশন করতে আসছেন দেশের ব্যান্ড সংগীতের রক স্টার ফুয়াদ, পান্থ কানাই, মোজা, তাসফিয়া ফাতিমা এবং লোকজ সংগীত শিল্পী কালা মিয়াসহ ১৫ জন গায়ক-গায়িকা।

Manual4 Ad Code

এছাড়া থাকছে স্থানীয় জনপ্রিয় সংগীত শিল্পীদের পরিবেশনা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর রচিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে এই মেলায়।

Manual1 Ad Code

আগামী ২২ ও ২৩ জুলাই, শনিবার ও রোববার মিশিগানের ওয়ারেন সিটির স্কয়ারে অনুষ্ঠিত হবে ১৪তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভাল। মেলা চলবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত।

Manual3 Ad Code

বাংলাদশে অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) সাধারণ সম্পাদক সুমন কবিরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী মেলার আয়োজন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। জানানো হয় দুইদিনব্যাপ্তি মেলার এই আয়োজনে থাকবে নানা ধরনের বস্ত্র সামগ্রী কেনার সুযোগ, দেশীয় খাবার, তুলে ধরা হবে বাংলা সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য এবং শিশু-কিশোরদের জন্য থাকবে আয়োজন।

Manual3 Ad Code

পাশাপাশি এপিআইএ- ভোট মিশিগানের সহযোগিতায় স্কুল পড়ুয়া বাচ্চাদের দেওয়া হবে ৪৬০টি শিক্ষা উপকরণের স্কুলব্যাগ। মেলা শেষে র্যাফল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার।

মিট দ্যা প্রেসে সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মতিন চৌধুরী, আহাদ আহমেদ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, উপদেষ্টা খাজা শাহাব আহমেদ, আজহার রহমানসহ অন্যান্য নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code