

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীকে হত্যা করে বড় ধরনের হত্যাযজ্ঞ এড়ালো এক নারী। ওয়েস্ট ভার্জিনিয়ায় এক পার্টিতে ভিড়ের মধ্যেই ‘এআর-১৫’ ধরনের আধা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায় অস্ত্রধারী। খবর মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও বিবিসির। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৮ মে) ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার চার্লেসটন শহরে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, চার্লসটন শহরের এক অ্যার্পাটমেন্ট কমপ্লেক্সের বাইরে জন্মদিন-গ্রাজুয়েশন পার্টিতে অংশ নেন অনেকে।