সংলাপ কোচ মিথিলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: এটা নতুন কিছু নয়, এমনটা হয়ে থাকে। ইতিহাস বা অঞ্চল নির্ভর সিনেমা নির্মাণের সময় সেট, লোকেশন আর কস্টিউম যতটা দরকারি, সেটির ভাষা বা সংলাপ সঠিকভাবে শিল্পীদের মুখে তুলে দেওয়াটাও সমান দরকারি। যদিও দরকারটা অনেক নির্মাতা অনুভব করেন না বলে, পর্দায় সেটির ফলাফল হয় লেজে-গোবরে অবস্থা! তাই তো প্রায়শই ওঠে সিনেমায় ভাষাবিকৃতির অভিযোগ।
তবে এসব বিষয় মাথায় রেখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত টলিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র এবার মাঠে নামছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে। বানাবেন পূর্ণদৈর্ঘ্য ‘দেবী চৌধুরানী’। এ নিয়ে নির্মাতার প্রস্তুতির খামতি নেই। এরমধ্যে সিনেমাটির সংলাপ কোচ হিসেবে যুক্ত করেছেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।

Manual7 Ad Code

খবরটি নিশ্চিত করেছেন খোদ মিথিলা। তারও আগে কলকাতার সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এনেছেন নির্মাতা শুভ্রজিৎ। ছবিটির মূল দুই চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code