জাপানের বিপক্ষে খেলার অপেক্ষায় সবাই: বাংলাদেশ অধিনায়ক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের নারী বিশ্বকাপে খেলছে জাপান। ২০১১ সালের রানার্স আপদের অনেক ওপরে- ১১তম! এশিয়ান গেমসে এমন শক্তিশালী দলের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। চীনের হাংজুর এশিয়ান গেমসে জাপান ছাড়া আরেক শক্তিশালী দল ভিয়েতনাম আছে। রয়েছে নেপালও। তবে এর মধ্যে জাপানের মতো দলের বিপক্ষে খেলার জন্য একটু অন্যরকম অপেক্ষা সাবিনা খাতুনদের।

Manual4 Ad Code

বর্তমানে কোচ সাইফুল বারী টিটুর অধীনে শেখ জামাল মাঠে অনুশীলন চলছে। অধিনায়ক সাবিনা বৃহস্পতিবার রাতেই দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। তার আগে প্রথমবারের মতো এশিয়াডে খেলতে পারার রোমাঞ্চটা তাকেও ছুঁয়ে যাচ্ছে। বলেছেন, ‘জাপানের বিপক্ষে খেলতে হবে আমাদের। এতে অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেয়েদের ফুটবলে বিশ্বের অন্যতম সেরা দল জাপান। তাদের বিপক্ষে খেলে আমরা অনেক কিছু শিখতে পারবো। কেমন ফল হয় আগেই বলা কঠিন। তবে বিশ্বকাপে রানার্সআপ দলের বিপক্ষে লড়াই করতে পারলে নিজেদের কাছেই ভালো লাগবে।’

শুধু জাপান নয়, গ্রুপে থাকা অন্য দলের বিপক্ষেও লড়াই করতে চান সাবিনা, ‘জাপান ছাড়াও গ্রুপে ভিয়েতনাম ও নেপাল আছে। ভিয়েতনাম তো বিশ্বকাপে খেলছে। আমাদের প্রস্তুতিটা সেভাবে নিতে হবে। যেন সম্মানজনক ফল করা যায়।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code