ক্যারিবিয়ান শিবিরে করোনার দাপট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা ভাইরাসের ভয়ে বাংলাদেশ সিরিজের আগ মুহূর্তে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দশ তারকা ক্রিকেটার। দেশ ছাড়ার আগেই এবার ঠিকই ভাইরাসটি আঘাত হানল ক্যারিনিয়ান শিবিরে। করোনায় আক্রান্ত হয়ে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। বাংলাদেশ সফরকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর দেশে শেষবারের মতো করোনা পরীক্ষা করিয়েছেন ক্যারিবিয়ানরা। আজ প্রকাশিত ফলে শেফার্ডের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে তার সিরিজ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার বদলে দলে নেওয়া হয়েছে অপর তরুণ কিয়ন হারডিংকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code