কেন সরানো হলো কোহলিকে, মুখ খুললেন সৌরভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code
স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানালেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো বোর্ড এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত।

বৃহস্পতিবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, সাদা বলের দুটি ফরম্যাটে দুজন আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা। তাই কোহলিকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক রাখা হয়নি। বোর্ডও তাতে আপত্তি করেনি।

সৌরভ বলেন, বোর্ড কোহলিকে অনুরোধ করেছিল- টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে না সরতে। কোহলি রাজি হয়নি। এরপরেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন কোহলিকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত।

বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগত ভাবে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলিকে ধন্যবাদ জানান সৌরভ।

রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ভারতীয় ক্রিকেট সঠিক হাতেই রয়েছে।

Manual1 Ad Code

বুধবার রাতে কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পর থেকেই বোর্ডের সমালোচনা করছিলেন সমর্থক ও বিশেষজ্ঞরা। তারা বলছিলেন, কোহলির প্রতি যে ব্যবহার করা হয়েছে তা অন্যায্য।

সমালোচকরা দাবি করেন, বোর্ড কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেয়। সেই সময় পার হওয়ার পরও পদত্যাগ না করায় কোহলির থেকে নেতৃত্ব নেওয়া হয়।

Manual7 Ad Code

তবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের সভাপতি জানালেন, সিদ্ধান্ত নেওয়ার আগে অধিনায়ক কোহলির সঙ্গে কথা বলা হয়েছিল।

Manual2 Ad Code

অধিনায়ক হিসেবে কোহলি ওয়ানডের ৯৫টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে ৬৫টি ম্যাচে তিনি জিতেছেন। তার অধীনে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল দল। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল তারা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code