মেসির অপেক্ষায় এমবাপে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ১০ দিন আগেই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। ৮ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। তবুও দলকে জেতাতে পারলেন না শিরোপার মুকুট। সব ক্লান্তি আর হতাশাকে পেছনে ফেলে বিশ্বকাপ মিশন শেষের তিন দিনের মাথায় এলেন ক্লাবের ক্যাম্পে। প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস গোলে দলকে জেতালেন শেষ মুহূর্তে। কিলিয়ান এমবাপে মানেই যেন লড়াকু এক যোদ্ধা।

Manual3 Ad Code

এমবাপের সঙ্গে একই দিনে ফাইনাল খেলেছেন লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে একই দলে খেলা এই দুই তারকার লড়াইটা বেশ জমেছিল ফাইনালে। তবে শেষ হাসি হেসেছেন মেসি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলকে জেতালেন বিশ্বসেরার শিরোপা। এমন অর্জনের পর উদযাপন তো আবশ্যকই। তাই আনন্দ উদযাপনে লম্বা ছুটি নিয়েছেন মেসি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code