সাংবাদিকতায় বাধা হবে না সাইবার নিরাপত্তা আইন: আইনমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে বা সাংবাদিকতা করতে যেন বাধা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবো আমরা। এ ক্ষেত্রে যেন একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সেদিকে কঠোরভাবে নজর দেওয়া হবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বিএফইউজের উপস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এ অনুষ্ঠানের আয়োজন করে। আনিসুল হক বলেন, অনেকেই সাংবাদিক সেজে অপরাধ করে। কিন্তু প্রকৃত সাংবাদিক ও সাংবাদিক সেজে অপরাধ করাটা এক নয়। এর মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য যেন আমরা সবাই বুঝি, সেই অনুরোধ থাকবে। সাংবাদিক সমাজের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যেন এ আইনটা (সাইবার নিরাপত্তা আইন) ভালোভাবে পরিচালনা করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।

Manual2 Ad Code

আইনমন্ত্রী বলেন, আজ এই বিলটা (সাইবার নিরাপত্তা আইন) সংসদে উপস্থাপন করা হবে। এরপর এটা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেখানে হয়তো চার থেকে পাঁচ দিনের জন্য থাকবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code