রোনালদোকেই নেতা মানছেন রামোস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্পোটর্স ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্চে বসে থাকবেন। তার জায়গায় তার সামনে অখ্যাত এক তরুণকে বাজির ঘোড়া হিসেবে মাঠে নামিয়ে দেওয়া হবে—তা ম্যাচের আগে কে ভেবেছিল? পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোষ সেই ঝুঁকিটা নিয়েছিলেন। আর তাতেই বাজিমাত।

Manual4 Ad Code

রোনালদোর জায়গায় গঞ্জালো মাতিয়াস রামোস শুরু থেকে একাদশে খেলে লুসাইল আইকনিক স্টেডিয়াম তোলপাড় করে ফেললেন। প্রতিপক্ষকে ছিন্ন-বিচ্ছিন্ন করে করলেন কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক! ২১ বছর বয়সে এমন পারফরম্যান্স দেখিয়ে রামোস এখন পর্তুগালের আশার আলো, উদীয়মান সূর্য।
তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে পর্তুগাল তথা তাদের সমর্থকরা। অথচ রামোস এই বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। কিছু সময়ের জন্য নেমে যদিও সেভাবে পারফরম্যান্স দেখানোর সুযোগ হয়নি।
সুইজারল্যান্ডের বিপক্ষে এমন বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন তা স্বপ্নেও ভাবেননি বেনফিকার অ্যাকাডেমি থেকে বেড়ে ওঠা ফরোয়ার্ড। আর যখন সুযোগ পেলেন, এরপর যা হয়েছে, তা তো ইতিহাসের চেয়ে কম কিছু নয়। তাই তো সুইজারল্যান্ডকে ধসিয়ে দিয়ে ম্যাচ শেষে রামোসের উচ্ছ্বাসের কমতি নেই।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code