নেইমারের জোড়া গোল, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রথমার্ধে যাও বা দক্ষিণ কোরিয়া কিছুটা লড়াই করলো। ব্রাজিল দুই গোল করে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকরা এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু বিরতির পর আর কোনও প্রতিরোধই টেকেনি দ্য রেডস খ্যাত দলটির। বরং আক্রমণে চাপ বাড়িয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে। ফিফা প্রীতি ম্যাচটায় নেইমারের জোড়া লক্ষ্যভেদে ব্রাজিল জিতেছে ৫-১ গোলে। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির বিপক্ষে খেলতে নেমেছিল বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া।

Manual4 Ad Code

র‌্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ২৯তম। ২০০২ সালে এশিয়ার প্রথম দল হিসেবে তারা খেলেছে সেমিফাইনালও। সেই দলটাই নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে শুরুতে গোল হজম করে বসে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code