বাংলাদেশি ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দক্ষিণ আফ্রিকায় চলছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলমান টুর্নামেন্টে বাংলাদেশ খুব একটা স্বস্তির মাঝে নেই। তার সঙ্গে যোগ হয়েছে স্পট ফিক্সিং বিতর্ক! বাংলাদেশ দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে সেখানে অবস্থানরত ক্রিকেটারের কাছে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের একজন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন, অন্য আরেক ক্রিকেটার এই টুর্নামেন্টে নেই।

Manual3 Ad Code

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি দুই বাংলাদেশি ক্রিকেটারের এই সংক্রান্ত অডিওসহ একটি প্রতিবেদন প্রচার করেছে। তারপর থেকে তোলপাড় চলছে বিসিবি পাড়ায়।

বিসিবির প্রধান নির্বাহী এ প্রসঙ্গে বলেছেন, ‘আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (আকসু) এসব ব্যাপার দেখে। আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে, কোনটা করা যাবে না। যদি কোনও প্রস্তাব এসে থাকে, তারা জানে যে ইভেন্ট প্রটোকল অনুযায়ী এটি আকসুকে জানাতে হবে। এটা বিসিবির তদন্তের কিছু নয়। একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু বলতে পারি না। এটা খুব সংবেদনশীল বিষয়।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code