রেকর্ড বুকে ভারতীয় ব্যাটার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়েই বিস্ফোরক ইনিংসে রেকর্ড বুকে নাম তুলেছেন পৃথ্বী শ। নর্থাম্পটনশায়ারের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ানডে স্কোরের জন্ম দিয়েছেন ভারতীয় ব্যাটার। শেষ ওভারে আউট হওয়ার আগে ২৮ চার ও ১১ ছক্কায় করেছন ২৪৪ রান! তার ইনিংসটি ছিল ১৫৩ বলে সাজানো।

ডানহাতি পৃথ্বীর প্রথম সেঞ্চুরিটি পূরণ করতে লাগে ৮১ বল। দ্বিতীয়টির বেলায় ঝড়ো ব্যাটিং করেছেন। সেটি অবশ্য পূরণ হয়েছে মাত্র ৪৮ বলে। ঘরোয়া ওয়ানডেতে পৃথ্বীর এটা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। মুম্বাইয়ের হয়ে ২০২১ সালে ২২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

Manual4 Ad Code

গতকাল ইংলিশ কাউন্টিতে ওয়ানডে কাপে সমারসেটের মুখোমুখি হয়েছিল নর্থাম্পটনশায়ার। ওপেনিংয়ে নেমেই ঝড় তুলে খেলেছেন পৃথ্বী। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেটে ৪১৫ রান দাঁড় করায় নর্থাম্পটনশায়ার। পরে অবশ্য ৮৭ রানের জয় নিয়ে মাঠও ছেড়েছে তারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code