ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, বিডিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual7 Ad Code

রোববার এক টুইটে ট্রাম্প নিজেই পরীক্ষায় জুলিয়ানির কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানিয়েছেন।

Manual8 Ad Code

কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে দুই লাখ ৮০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পসহ হোয়াইট হাউসের বহু কর্মকর্তা এই রোগে আক্রান্ত হয়েছিলেন, এবার সেই দলে যুক্ত হলেন ৭৬ বছর বয়সী নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র জুলিয়ানি।

Manual3 Ad Code

“রুডি জুলিয়ানি, এ পর্যন্ত নিউ ইয়র্ক শহরের শ্রেষ্ঠ মেয়র আর যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচনকে (এ পর্যন্ত!) উন্মোচন করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন, চীনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন,” টুইটে বলেছেন ট্রাম্প।

টুইটে কোভিড-১৯ এর বদলে তিনি এমন নাম ব্যবহার করেছেন যা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এক টুইটে জুলিয়ানি তাকে নিয়ে তাদের উদ্বেগের জন্য ‘বন্ধু ও অনুসারীদের’ ধন্যবাদ জানিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code