পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেলের প্রাইমারিতে বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমক্র্যাটিক প্রাইমারিতে প্রথম নারী অডিটর নির্বাচিত হলেন। এই স্টেটের ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম একজন অশ্বেতাঙ্গ মহিলা এবং ব্রাউন কালার ইমিগ্র্যান্ট প্রাইমারিতে জয়লাভ করলেন। স্টেট অডিটর জেনারেলের প্রাইমারিতে ড. নীনা আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটসবার্গ সিটি কম্পট্রোলার মাইকেল ল্যাম্বকে ৮০ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন। এ নির্বাচনের ৯৯% ভোট গণনার তথ্য অনুযায়ী ড. নীনা পেয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব পেয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ৩৮৯ ভোট। বোর্ড অব ইলেকশনের কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। এই নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।অপর প্রার্থীরা ছিলেন পেনসিলভেনিয়া হাউজ অব রিপ্রেজেনটেটিভ এইচ স্কট কংক্লিন, সিপিএ রোজ ডেভিস, সিপিএ ট্র্যাসি ফাউন্টেইন, কমিউনিটি সংগঠক ক্রিস্টিনা হার্টম্যান।

২ জুন অনুষ্ঠিত এ নির্বাচনের নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে ড. নীনার নির্বাচন ক্যাম্পেইন টিমের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ইবরুল চৌধুরী এবং আপার ডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক বৃহস্পতিবার জানান, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব ফলাফল মেনে নিয়ে ড. নীনাকে অভিনন্দন জানিয়েছেন। শ্বেতাঙ্গ অধু্ষতি রিপাবলিকানদের এলাকায় এই বিজয় বাংলাদেশি অভিবাসীদের জন্য বেশ আনন্দের। এ অবস্থায় লকডাউনের মধ্যেই উল্লাস শুরু করেছেন প্রবাসীরা। ড. ইবরুল চৌধুরী জানান, এটি ডেমক্র্যাটদের এলাকা। ডেমক্র্যাটিক প্রাইমারিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ৩ নভেম্বরের মূল নির্বাচনেও বিজয়ী হবেন ড. নীনা।

Manual3 Ad Code

ড. নীনা আহমেদ ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসার পর ইউনিভাসিটি অব পেনসিলভেনিয়া থেকে পিএইচডি করেন রসায়নে। থমাস জেফারসন ইউনিভার্সিটি থেকে করেন মেডিকেল ফেলোশিপ। সেই থেকেই তিনি স্বামী আহসান নসরতউল্লাহ এবং দুই কন্যা প্রিয়া ও জয়াকে নিয়ে বসবাস করছেন পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মাউন্ট এয়ারিতে। অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করছেন ৩২ বছরেরও অধিক সময়। এতে ড. নীনার সাথে তৃণমূলে তৈরী হয় জোরদার একটি সম্পর্ক। ব্যাপক পরিচিতি পান স্টেট জুড়ে। এর আগে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া আমেরিকান বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবেও।

Manual3 Ad Code

উল্লেখ্য, ইউজিন ডিপ্যাস্কুয়ালে দুই টার্মে ৮ বছর দায়িত্ব পালনের পর আর নির্বাচনের সুযোগ না থাকায় অডিটর জেনারেলের পদটি শূন্য হয়েছে। এ বিজয়ে ড. নীনা আহমেদ নির্বাচন পরিচালনা কমিটিসহ এই স্টেটের বাংলাদেশীসহ সর্বস্তরের ভোটারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code