জনগণের আস্থা অর্জন করুন: পুলিশকে আইজিপি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

জনগণকে সেবা প্রদান ও তাদের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

Manual4 Ad Code

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে বাংলাদেশ পুলিশ ডরমিটরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আইজিপি আনুষ্ঠানিকভাবে ১০তলা বিশিষ্ট এই ডরমিটরি ভবন উদ্বোধন করেন।

Manual3 Ad Code

 

ড. পাটোয়ারী বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি। পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমরা জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হব।

 

Manual2 Ad Code

পুলিশপ্রধান বলেন, মামলার সাক্ষ্য দেয়াসহ অন্যান্য দাফতরিক কাজে প্রতিদিন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসতে হয়। ঢাকায় তাদের থাকার জন্য কোনো আবাসন সুবিধা ছিল না। এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।

 

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত আইজি (অর্থ) শাহাব উদ্দীন কোরেশীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code