

ডেস্ক নিউজ: এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন দুদেশের সরকারকেই অশুল্ক বাধা দূর, বন্দরে পণ্য আমদানি-রফতানি সহজ করা, পাটপণ্যে অ্যান্টিং ডাম্পিং শুল্ক প্রত্যাহার ও স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতের নয়া দিল্লিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই ও কনফেডারেশন্স অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ-সিআইআই’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান। এই সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।