ভর্তুকি দিয়ে হলেও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃ প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বিদ্যুৎসহ জ্বালানিসামগ্রীর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Manual4 Ad Code

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও হঠকারী হিসেবে আখ্যায়িত করে সাইফুল হক বলেন, বর্তমান সরকার জনগণের ওপর একের পর এক দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর না করে উল্টো জনগণকে শাস্তি দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

তিনি বলেন, সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর আগে, গত ৫ জুন ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম প্রায় ২৩ শতাংশ বাড়ানো হয়। আর গত ৫ আগস্ট জ্বালানি তেলের মূল্য অবিশ্বাস্য হারে বাড়ানো হয়েছে। সরকারের এসব হঠকারী সিদ্ধান্তে স্বল্প আয়ের মানুষের কষ্ট চরমে উঠেছে। দেশের সামষ্টিক অর্থনীতিতেও এর মারাত্মক নেতিবাচক অভিঘাত দেখা দিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code