হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual8 Ad Code

শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার তার কার্যালয় এই তথ্য জানিয়েছে। অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী তার দায়ের করা মানহানির মামলায় আদালতের শুনানিতে অংশ নিতে পারেননি। ‍ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৯৯ বছর বয়সী মাহাথির দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগের ইতিহাস রয়েছে। এছাড়া, বাইপাস সার্জারিও হয়েছে তার। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Manual2 Ad Code

মাহাথির বর্তমান উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার জন্য বুধবার আদালতে উপস্থিত ছিলেন। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, আদালতে মাহাথিরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করার কথা জানান তার আইনজীবী। ফলে এই মামলার শুনানি স্থগিত করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code