করোনা: ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ব্রাজিলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও প্রায় দেড় লাখের কাছাকাছি। ব্রাজিলের কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার এমনটি জানিয়েছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ব্রাজিলে নতুন করে আরো ৩১ হাজার ৫৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ৬৯৪ জন।

Manual4 Ad Code

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তদেরর দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ভারত।

 

করোনা নিয়ন্ত্রণ ইস্যুতে বিতর্কিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বৈশ্বিক মহামারিতে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে ব্রাজিলের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের বিরোধিতা করেছিলেন তিনি। এছাড়া করোনাকে সর্দি-কাশি-জ্বরের মতো ফ্লু সংক্রমণ হিসেবে উল্লেখ করে অবজ্ঞাও করেছিলেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code