গ্র্যান্ড স্লাম জয় সিনারের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিশ্রুতি দিলেও অধরা শিরোপা ধরা দিচ্ছিল
না ইয়ানিক সিনারের। অবশেষে ক্যারিয়ারের প্রথম মেজর ফাইনাল খেলতে নেমেই
অসাধ্য সাধন করেছেন ২২ বছর বয়সী। ৫ সেটের মহাকাব্যিক লড়াইয়ে দুই সেটে পিছিয়ে
পড়েও দানিল মেদভেদেভকে হারিয়েছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।

Manual4 Ad Code

তিন ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ইতালিয়ান সিনারের শুরুটা ভালো ছিল না। শুরুর দুই সেট
৩-৬, ৩-৬ গেমে হেরে গিয়েছিলেন। মূলত চতুর্থ বাছাই সিনার রাশিয়ান তারকার গতির
সঙ্গে পেরে উঠছিলেন না। পরে সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পেলে প্রত্যাবর্তনের গল্প
লিখতে শুরু করেন তিনি।

মেদভেদেভের জন্যও তিক্ত অভিজ্ঞতা হলো। ২০২২ সালের ফাইনালেও রাফায়েল
নাদালের বিপক্ষে দুই সেটে এগিয়ে গিয়েছিলেন। পরে স্প্যানিশ তারকার কাছে হারের
তিক্ত স্বাদ নেন তিনি। এবারের হারের পর কষ্টের কথা গোপন করেননি তৃতীয় বাছাই,
‘ফাইনালে পরাজয় সব সময় যন্ত্রণার। আমি সব সময়ই জিততে চাই। এবার হয়নি।
পরেরবার আরও কঠোরভাবে চেষ্টা করবো।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code