পাকিস্তানকে ফের অনুদান বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ না হলে আর কোনো আর্থিক সাহায্য করা হবে না, ফের পাকিস্তানকে এ ধরণের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, গত জানুয়ারিতে পাকিস্তানের নিরাপত্তার জন্য বরাদ্দ ১১৫ কোটি ডলারেরও বেশি অনুদান আটকে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

সেসময় মার্কিন চাপের মুখে লস্কর-ই-তাইয়েবা প্রধান হাফিজ সাঈদকে জঙ্গি ঘোষণা করে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় পাক প্রশাসন। আর এতে সুর নরম করে মার্কিন কংগ্রেসের বাজেটে আগামী অর্থবর্ষে পাকিস্তানের জন্য সামরিক খাতে ৮ কোটি ডলার অনুদানের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু ফের হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলছে, জানুয়ারিতে সতর্ক করার পরেও সন্ত্রাস দমনের ব্যাপারে পাকিস্তানের ভূমিকা আদৌ বদলায়নি।
তাদের অভিযোগ, আফগানিস্তান ও অন্যান্য দেশে হামলা চালিয়ে পাকিস্তানের মাটিতেই আশ্রয় নিচ্ছে তালেবান ও অন্যান্য জঙ্গিরা। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাইক অ্যানড্রুসের বলেন, ‘আটকে দেয়া অনুদান ফেরত পেতে কী কী করণীয় সে বিষয়ে পাকিস্তানকে বরাবর খোলাখুলি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।’ জিও নিউজ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code