রুশ গ্যাস সরবরাহ বন্ধে ভুগছে মলদোভার ট্রান্সডনিয়েস্ট্রিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual2 Ad Code

ইউরোপের দেশ মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল ট্রান্সডনিয়েস্ট্রিয়া তাদের বাসাবাড়িতে বিদ্যুৎ ও গরম পানি সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে।

বুধবার রাশিয়া থেকে ইউক্রেন হয়ে মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলশ্রুতিতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

রয়টার্সকে ফোনে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেছেন, এখন জনগণকে কোনও তাপ বা গরম পানি সরবরাহ করা যাচ্ছে না। এই অবস্থা কতক্ষণ থাকবে সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বুধবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রান্সডনিয়েস্ট্রিয়া।

Manual2 Ad Code

প্রায় সাড়ে লাখ মানুষের রুশ ভাষা প্রধান অঞ্চলটিতে এখনও দেড় হাজারের বেশি সেনা মোতায়েন করে রেখেছে মস্কো। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার তাৎক্ষণিক প্রভাব এই অঞ্চলে দেখা গেছে। ট্রান্সডনিয়েস্ট্রিয়ার নেতা ভাদিম ক্র্যাসনোসেলসকি বলেছেন, পরিস্থিতি অনুকূলে না হলেও সার্বিকভাবে আমরা প্রস্তুত ছিলাম।

মলদোভার সঙ্গে রুশ গ্যাস প্রতিষ্ঠান গাজপ্রমের পাওনা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। আপাতত জনগণকে নিজের পরিবারের কথা ভাবতে বলে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেছেন, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।

Manual2 Ad Code

৩৪ মাস ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ বৃদ্ধিতে সম্মত হতে অস্বীকৃতি জানালে সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code