মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল চিকন আলীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শামিনুর রহমান ওরফে চিকন আলী। তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে শুক্রবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন এই কৌতুক অভিনেতা।

চিকন আলী বলেন, আশা করছি দ্রুতই মনোনয়ন ফিরে পাব। আমার সমস্যা মনোনয়ন ফরমের ক্রমিক নাম্বার নিয়ে। এটা খুবই সাধারণ সমস্যা। আগামী ১৩ ডিসেম্বর জানা যাবে আমি মনোনয়ন পাবো কিনা। এবারই প্রথম আমি ভোট করছি।

Manual2 Ad Code

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার কৌতুক অভিনেতা শামিনুরের মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরিত সমর্থনসূচক তালিকায় ক্রমিক নম্বর ছিল না। আরও কিছু ভুল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আসনটিতে বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code