সাগরিকার গোলে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিলো। ঠিক সেই মুহূর্তে
ডেডলক ভাঙেন নেপাল ম্যাচে বাংলাদেশের জোড়া গোলের নায়ক মোসাম্মত সাগরিকা।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এই ফরোয়ার্ডের দারুণ লক্ষ্যভেদে সাফ অনূর্ধ্ব-১৯
নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত
করেছে। দিনের আগের ম্যাচে নেপাল ১-০ গোলে হারায় ভুটানকে।

Manual8 Ad Code

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে। এক ম্যাচ হেরে ভারত ৩
পয়েন্ট পেয়েছে। নেপালেরও ৩ পয়েন্ট। আর ভুটান টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত
করেছে। মঙ্গলবার ভুটানের বিপক্ষে লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Manual6 Ad Code

রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রবিবারও
সমর্থকরা এসেছিলেন ভুভুজেলাসহ নানান সাজে। ম্যাচে ভালোই উৎসাহ দিয়ে
যাচ্ছিলেন। তবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের বিপক্ষে
প্রথমার্ধে গোল দিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Manual7 Ad Code

কৃত্রিম আলোতে শুরু থেকে স্বাগতিকদের ওপর চড়াও হতে থাকে ভারত। হাইলাইন
ডিফেন্স করে খেলার চেষ্টা ছিল। লিন্ডা-নেহারা লাল-সবুজের রক্ষণ ভেদ করার চেষ্টা
করেছে বারবারই। কিন্তু সফল হতে পারেনি। বিপরীতে বাংলাদেশ প্রতি আক্রমণে উঠে
খেলে গোল করতে সক্ষম হয়নি।

ম্যাচ ঘড়ির ৯ মিনিটে ভারত সুযোগ পায়। সুলান জানা বক্সের ভেতরে বল পেয়ে
লক্ষ্যভেদ করতে পারেননি। তার আগেই জটলা থেকে ক্লিয়ার করেন স্বাগতিকদের এক
ডিফেন্ডার।

Manual7 Ad Code

তিন মিনিট পর নেহার বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার স্বর্ণারানী মন্ডল
বাঁ দিকে ঝাঁপিয়ে বলের দিক পরিবর্তন করে গোল বাঁচান। বাংলাদেশ ফাঁকে ফাঁকে
আক্রমণ শানাতে চেষ্টা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code