মেসিদের হারিয়ে সৌদি ফুটবলাররা পাচ্ছেন বিলাসবহুল গাড়ি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: কাতার বিশ্বকাপের ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। এমন সাফল্যের পর বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে যারা খেলেছেন, তাদের প্রত্যেককে কোটি টাকার রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেওয়ার ঘোষণা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের।

Manual5 Ad Code

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ঘটনায় উচ্ছ্বসিত সৌদির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবার। এমন জয়ের পর দেশটিতে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। বুধবার সৌদি আরবের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। গত মঙ্গলবার সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গেছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানালায় লাগানো সৌদির পতাকা। আতশবাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গেছে তাদের। শুধু তা-ই নয়, সৌদি যুবরাজের পক্ষ থেকে রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি উপহারের ঘোষণা আসে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code