প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব-হাথুরুসিংহে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলন করলেন। রবিবার শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন তারা। সংবাদ সম্মেলনে দু’জনেই জানিয়েছেন অভিন্ন লক্ষ্যের কথা।

Manual4 Ad Code

তামিমের ইনজুরিতে সাকিব হুট করে ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন। বিশ্বকাপতো দূরের পথ, আপাতত এশিয়া কাপে এগোতে চান তিন ফরম্যাটে দায়িত্ব পাওয়া এই অধিনায়ক, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে।’

প্রস্তুতি নিয়ে অধিনায়কের কথা, ‘আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি, এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code