আফগান ইস্যুতে কংগ্রেসের শুনানিতে ব্লিংকেনের পদত্যাগ দাবি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ব্লিংকেন শুনানিতে বারবার বলেন, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তি করেছিল। এ কারণে বাইডেন প্রশাসনের পক্ষে পুনরায় আলোচনা করার সুযোগ ছিল না। কারণ, চুক্তির হেরফের হলে আফগানিস্তানে অবস্থানরত আমেরিকানদের ফের হত্যা শুরুর হুমকি দিয়েছিল তালেবান।

ব্লিংকেন আরও বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অবস্থান দীর্ঘায়িত করলে দেশটির নিরাপত্তা বাহিনী বা সরকার আরও বেশি স্থিতিশীল ও আত্মনির্ভর হয়ে উঠত—এমন কোনো প্রমাণ নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উত্তরাধিকারসূত্রে সেনা প্রত্যাহারের একটি সময়সীমা পাই। কিন্তু তা বাস্তবায়নের জন্য কোনো পরিকল্পনা পাইনি।

Manual4 Ad Code

Manual8 Ad Code

এ প্রসঙ্গে ব্লিংকেন উল্লেখ করেন, পূর্ববর্তী ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২১ সালের ১ মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি করেছিল।

ব্লিংকেন গতকাল প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে হাজির হন। তিনি আজ মঙ্গলবার সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির সামনে সাক্ষ্য দেবেন।

Manual8 Ad Code

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের সামনে প্রকাশ্য শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দিলেন বাইডেন প্রশাসনের শীর্ষ কূটনীতিক কর্মকর্তা ব্লিংকেন। শুনানিতে ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কতিপয় রিপাবলিকান আইনপ্রণেতা ব্লিংকেনের কথা বলায় বাধা সৃষ্টি করেন। এমনকি তাঁরা চিৎকারও করেন।

প্যানেলের শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল বলেন, ‘আমেরিকার মানুষ হারাতে পছন্দ করে না, বিশেষ করে সন্ত্রাসীদের কাছে। অথচ ঠিক এটাই ঘটেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code