প্যারিসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন এবং মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

এর উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। উদ্বোধনকালে তিনি বছরব্যাপী নানা অনুষ্ঠানের ঘোষনা দেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মুজিববর্ষ উপলক্ষে দূতাবাস, ইউনেস্কো ও ফ্রান্সে গৃহীত বিভিন্ন অনুষ্ঠানের কর্ম পরিকল্পনা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশীদের সকল আয়োজনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমন্ত্রণ জানান তিনি।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ ভার তাহের, সহ-সভাপতি নাছির চৌধুরী, সোহরাব মৃধা, জাকির হোসেন ভূইয়া, হারুন আল রশিদসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব নির্জর অধিকারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code