থাইল্যান্ডে মিউজিক ফেস্টিভ্যালের বিস্ফোরণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

থাইল্যান্ডের একটি মিউজিক ফেস্টিভ্যালের বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন্ এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন মানুষ। শনিবার মধ্যরাতের ঠিক আগে মিয়ানমার-থাইল্যান্ডের সীমান্তবর্তী তাক প্রদেশের উমফাং শহরে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

Manual3 Ad Code

উমফাং রেসকিউ গ্রুপের অ্যাসোসিয়েশন জানিয়েছে, একটি বার্ষিক উৎসবে পারফরম্যান্সের সময় একটি বিস্ফোরক যন্ত্র ভিড়ের মধ্যে নিক্ষেপ করা হয়। থাই পুলিশ জানিয়েছে, শনিবার এ ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাথিপ সাওয়াংসাং বলেছেন, স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পুরুষদের মধ্যে লড়াই হয়েছিল। তবে সেটি বড় ধরণের কোনও নিরাপত্তা হুমকি ছিল না। তিনি আরও বলেন, বিস্ফোরক ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা বলে প্রমাণ পাওয়া গেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code