সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশিদের সবাই অপরাধী: বিএসএফ ডিজি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশিদের সবাইকে অপরাধী বলেছেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) পঙ্কজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএসএফ মহাপরিচালক বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশিরা সবাই অপরাধী। তার দাবি, নিহতদের সবাই মাদককারবারি, চোরাকারবারি। আর প্রত্যেকটা গুলির ঘটনাই রাতে ঘটেছে। একই সংবাদ সম্মেলনে বিজিবি ডিজির কাছে প্রশ্ন রাখা হয়, ‘সীমান্তে যারা নিহত হচ্ছেন তারা সবাই কি অপরাধী? এ বিষয়ে বিএসএফ ডিজির বক্তব্যের সঙ্গে বিজিবি কি একমত?’ এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বিজিবির ডিজি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই দেশ একমত হয়েছে।

Manual4 Ad Code

সীমান্তে হত্যার শিকারদের কিসের ভিত্তিতে অপরাধী বলছেন। তাদের শরীরের উপরের অংশে গুলি লাগার পরও এটা টার্গেটেড কিলিং নয় কেন? এমন প্রশ্নের জবাবে পঙ্কজ কুমার সিং বলেন, জুডিশিয়াল সিস্টেমে বা কোনো অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তো আমরা কাউকে অপরাধী বলতে পারি না। আমরা বর্ডার বাহিনীর সঙ্গে কথা বলি, কলকাতা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করি। আমাদের গোয়েন্দা তথ্য শেয়ার করি। দুই দেশের সীমান্তেই অপরাধ চোরাকারবারে জড়িত দুই দেশের মাফিয়ারা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code