ওয়েস্টার্ন ওয়ালসহ ইহুদি উপাসনালয়ের দেয়ালে লেখা ‘গাজায় গণহত্যা চলছে’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইহুদিদের প্রার্থনা করার জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের নিন্দা জানিয়ে গ্রাফিতি আঁকা হয়েছে। শহরের অন্যত্র অবস্থিত ‘গ্রেট সিনাগগ’র দেয়ালেও একই রকম বার্তা লেখা ছিল। আরব নিউজ জানিয়েছে, ওয়েস্টার্ন ওয়ালের দক্ষিণ অংশের গ্রাফিতিতে হিব্রু ভাষায় ‘গাজায় একটি গণহত্যা চলছে’ লেখা ছিল।ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে। এই ঘটনাটি ইসরায়েলে তাৎক্ষণিকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, তিনি ‘হতবাক’। প্রসঙ্গত, ওয়েস্টার্ন ওয়াল জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ইসরায়েলি বাহিনী ১৯৬৭ সালে আরব-ইসরায়েলি যুদ্ধের সময় দখল করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code