বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রে ভাঙার নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে স্থানে এসেছে, তা সহজে ভাঙা সম্ভব নয়। ষড়যন্ত্রের যে কোনো চেষ্টাই ব্যর্থ হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অসংখ্য ত্যাগের বিনিময়ে বিএনপি মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “ওয়ান-ইলেভেনে যে নেতাকে নির্যাতন করা হয়েছিল, সেই নেতাই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। এখন সময় এসেছে দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমানকে দেওয়ার।”

Manual1 Ad Code

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে স্টেডিয়ামে যোগ দেন। অনুষ্ঠানটি জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়।

Manual5 Ad Code

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এবং প্রধান বক্তা ছিলেন যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কিশোরগঞ্জ থেকে
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code