ভারতে জোট সরকারের ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: নরেন্দ্র মোদির শপথের পর নতুন জোট সরকারের ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠান চলছে। এদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয় পাবেন তা পরে ঘোষণা হবে। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন মোদি। এবার তৃতীয় মেয়াদে জোট সরকার এর নেতৃত্ব দিতে যাচ্ছেন ৭৩ বছর বয়সি এই নেতা। জওহরলাল নেহরুর পর তিনিই দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন। প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে এবার দেড় লাখ ভোটে জিতেছেন। যা ২০১৯ সালের নির্বাচনে তার পাওয়া ভোটের তুলনায় অনেক কম। এবারের নির্বাচনে মোদির রাজনৈতিক দল বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে ২৪০টি আসন। তবে তাদের এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। তাই তাদেরকে সরকার গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি। মোদির এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’, এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিচেলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করি, নির্মলা সীতারামন, ড. এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়েল। অন্যদের মধ্যে ছিলেন বিজেপির প্রবীণ শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং, এইচএএম নেতা জিতন রাম মাঝি, আরএলডির জয়ন্ত চৌধুরী, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, এলজেপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ান এবং জিতিন প্রসাদ।

Manual8 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code