লাইভে চুমু দিয়ে বিয়ের প্রস্তাব !

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিতে প্রেমিকরা নানা ধরনের কাণ্ড ঘটিয়ে থাকেন। কখনো নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ ত্যাগের চেষ্টা করেন। আবার কখনো ব্যতিক্রমী কোনো কিছু উপহার দিয়ে প্রস্তাব দেন। একটিই উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে— পছন্দের মানুষকে খুশি করা। তবে এবার পছন্দের মানুষকে খুশি করতে ব্যতিক্রম কাণ্ড ঘটিয়েছেন এক যুবক।
টিভি চ্যানেলে খবর পড়ছিলেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। হঠাৎ বুঝতে পারেন স্টুডিওর বাঁদিক থেকে তার দিকে হাতে ফুলের তোড়া নিয়ে কেউ এগিয়ে আসছেন। এর পরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে আংটি নিয়ে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড রিলি নাজেল।

Manual3 Ad Code

উভয়েই একই নিউজ চ্যানেলে কাজ করেন। রিলি ওই চ্যানেলের রিপোর্টার। মিষ্টি ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে অন-এয়ার রেকর্ড করা হয়েছিল। ওই ভিডিওটিতে দেখা যায় নিকলসন অরসিবি টিভির একজন উপস্থাপক। একটি টেলিপ্রম্পটার থেকে খবর পড়ছিলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে খবরটি তার সম্পর্কে। নাজেল তার পরে একটি তোড়া এবং একটি আংটি নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code