আ.লীগ আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে চায়: রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৫ জুন) প্রেসক্লাবের সামনে তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে ‘খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় মোবাইল ফোনে যুক্ত থেকে বক্তব্য রাখেন তিনি।

Manual1 Ad Code

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ চায় আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে। আর এ জন্যই বিনা বিচারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। যারা জেলখানায় আছেন, তারা সবগুলো মামলায় জামিন পেয়েছেন। কিন্তু আবারও মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বের হতে দিচ্ছে না। এটি একটি বন্য প্রতিহিংসার চিত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Manual2 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা যতই চাপ দিক খালেদা জিয়ার বিষয়ে আমরা কোনও আপস করবো না। এই দেশে গণতন্ত্র, ভোটের অধিকার, বাক-স্বাধীনতা হরণের বিরুদ্ধে বিদেশিরা যখন সোচ্চার হন, সেটাকে তারা (সরকার) চাপ মনে করেন। তারা খালেদা জিয়াকে বন্দি করে রেখে আবারও প্রহসনের নির্বাচন করতে চায়। স্বৈরাশাসন জারি রাখতে চায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code