পেলোসির তাইওয়ান সফর দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক: চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে উদ্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক অ্যাখা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, পেলোসির সফরের প্রতিক্রিয়াতেই তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু হয়েছে। খবর বিবিসি’র
বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত (২ আগস্ট) মঙ্গলবার রাতে বিশেষ বিমানে চড়ে রাজধানী তাইপে সফরে আসেন মার্কিন স্পিকার পেলোসি। তাৎক্ষণিক কঠোর ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। পরের দিন বুধবার বিতর্কিত সফরে শেষে ফিরে যান তিনি। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম কোন শীর্ষ মার্কিন রাজনীতিক দ্বীপটি সফর করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code