দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: ভারতের দিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দিল্লিতে আফগান দূতাবাসটি ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।

Manual4 Ad Code

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন আফগান প্রজাতন্ত্রের কোনো কূটনীতিক আর ভারতে নেই। রাষ্ট্রদূত ফরিদ মামুনদাজে ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিরাপদে তৃতীয় দেশে চলে গেছেন।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দিল্লিতে আফগান দূতাবাসের ভাগ্য এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে। এটি বন্ধ রাখা হবে নাকি তালেবানের ‘কূটনীতিকদের’ কাছে হস্তান্তর করা হবে, তা ঠিক করবে ভারত সরকার।

Manual5 Ad Code

এ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আফগানিস্তানে তালেবানের পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual8 Ad Code

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল ভারত। সেই থেকে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি নেই দিল্লির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code