এইচএসসি পরীক্ষা বাতিল, শিক্ষার্থীদের যে কাজটি করা উচিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয়: প্রাণঘাতি করোনায় এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত গ্রেড গড় করে ফল তৈরি করা হবে। কোনো কোনো দেশ সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমাদের দেশেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং স্বাভাবিক উপায়ে পরীক্ষা গ্রহণের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থীর। তাদের করোনা সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে না সরকার। তাছাড়া পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরাও এ ঝুঁকিতে পড়তে পারতেন। তাই বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক বলেই মনে করি আমরা। বিশ্বে বিশেষ পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে। আমাদের দেশেও নয় মাসের মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রক্রিয়ায় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর ১৯৭২ সালে সংক্ষিপ্ত সিলেবাসে কম নম্বরে কয়েক মাসের ব্যবধানে দুটি ব্যাচের এইচএসসি পরীক্ষা নেয়া হয়েছিল। অবশ্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নেয়া হয়েছিল একসঙ্গে। এবারও বিশেষ পরিস্থিতির কারণেই এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটি এসেছে। তবে এটা ঠিক, অধিকতর মেধাবী শিক্ষার্থীরা, বিশেষ করে যাদের প্রস্তুতি ছিল ভালো, তারা মনে করছে পরীক্ষা বাতিল হওয়ায় তাদের যথাযথ মূল্যায়নের সুযোগ থাকল না। বিদ্যমান বাস্তবতায় পড়াশোনা অব্যাহত রাখা শুধু নয়, তা আরও বাড়িয়ে দেয়া উচিত বলে মনে করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code