মহাদেবপুর অচেতন অবস্থায় শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মহাদেবপুর (নওগাঁ) :
নওগাঁর মহাদেবপুরে অচেতন অবস্থায় উদ্ধারকৃত শ্রীলঙ্কান নাগরিকের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তবে সর্বস্ব হাতিয়ে নেয়া শ্রীলঙ্কান নাগরিকের এক বন্ধুর সন্ধানে পুলিশ মরিয়া হয়ে উঠেছে। পুলিশ জানায় গত ২৮ মে বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের শিবরামপুর মোড় এলাকায় মরগান (৫০) নামের এক শ্রীলঙ্কান নাগরিককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয় পথচারিরা থানা পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল ৩০ মে শনিবার সকালে অনেকটা সুস্থ হয়ে শ্রীলঙ্কান নাগরিক মরগান জানান, সে শ্রীলঙ্কার কলম্বোর ওরাঝাকা ওম্যান্স মার্কেটের লাইতেনের পুত্র। তিনি গত ৬ মাস আগে পাসপোর্ট নিয়ে এদেশে আসেন এবং চট্রগ্রামের লোগনা সিনা শিপ (ফিশিং বোড) এ চাকরি নেন। শ্রীলঙ্কায় অবস্থানরত স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে মরগান নিজ দেশে ফিরতে গিয়ে আটকে যায় করনা ভাইরাসের কারনে। মরগানকে দেশে পৌঁছে দেয়ার কথা বলে নওগাঁর বদলগাছী উপজেলার তার এক বন্ধু তাকে নওগাঁয় নিয়ে এসে কোল্ড ড্রিংক খাওয়ায়। এরপর তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট সহ কাপড় এবং অনান্য মালা মাল নিয়ে শটকে পড়ে তার ওই বন্ধু। এরপরে হাসপাতাল ভর্তি হওয়া পর্যন্ত কিভাবে এলেন কিছুই বলতে পারছেন না মরগান। থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল জানান মরগানকে এপর্যন্ত নিয়ে আসা তার ্ওই বন্ধুর সন্ধানে পুলিশের একাধিক গোয়েন্দা টিম মাঠে রয়েছে। এছাড়াও ইতোমধ্যে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ রকিবুল আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ্ মোঃ আশরাফুল আলম শ্রীলঙ্কান নাগরিক মরগানকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছেন। মরগান পুলিশের নিরাপত্তা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে ্ওই পুলিশ কর্মকর্তা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code